সংসদে রুমিন ফারহানা

বরাদ্দের বেশিরভাগই চলে যাচ্ছে লুটপাটে

আপডেট : ৩০ জুন ২০১৯, ০৩:১৬ এএম

বাজেট বরাদ্দের বেশিরভাগ লুটপাটে চলে যাচ্ছে অভিযোগ করে জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে বিএনপির একমাত্র সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, এ বাজেট থেকে সরকারের চরিত্র আমরা দেখলাম। দেখলাম রাষ্ট্রের প্রায় সব লোকের কাছ থেকে সম্পদ পুঞ্জীভূত করে অল্প কিছু মানুষের হাতে দিয়ে দেওয়া। তাই দুই-একটি খাতে বরাদ্দ কিছু বাড়ানো কিংবা কিছুটা কমানো সরকারের মূল চরিত্রকে কোনোভাবেই প্রভাবিত করবে না।

গতকাল শনিবার জাতীয় সংসদে অর্থবিলের ওপর জনমত যাচাই আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে উপস্থিত ছিলেন।

কর নিয়ে সমালোচনা করে রুমিন বলেন, যতক্ষণ পর্যন্ত পরোক্ষ কর ৭২ শতাংশ থেকে কমে ৩০ শতাংশে না আসবে, যতক্ষণ পর্যন্ত শিক্ষা ব্যয় জিডিপির ২ দশমিক ১ শতাংশ থেকে বেড়ে কমপক্ষে ৬ শতাংশে না দাঁড়াবে, যতক্ষণ পর্যন্ত স্বাস্থ্য ব্যয় জিডিপির ১ শতাংশ থেকে বেড়ে ৫ শতাংশে না আসবে এবং ৪ কোটি দরিদ্র ও ২ কোটি হতদরিদ্র মানুষের দেশে সামাজিক নিরাপত্তা খাতের ব্যয় ১ শতাংশের পরিবর্তে ৩ শতাংশ না হবে, ততক্ষণ দেশের মূল জনগোষ্ঠীকে এই বাজেট কোনোভাবেই প্রভাবিত করতে পারবে না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত