আদালতে নেওয়া হয়েছে ডিআইজি মিজানকে

আপডেট : ০২ জুলাই ২০১৯, ১১:৫৭ এএম

আদালতে হাজির করা হয়েছে দুদকের মামলায় সাময়িক বরখাস্ত হওয়া ডিআইজি মিজানুর রহমানকে।

মঙ্গলবার বেলা পৌনে ১১টায় রাজধানীর শাহবাগ থানা থেকে তাকে মহানগর দায়রা ও সিনিয়র বিশেষ জজ আদালতে হাজির করা হয়।

এর আগে অবৈধ সম্পদ ও মানি লন্ডারিংয়ের অভিযোগে দুদকের মামলায় হাইকোর্টের নির্দেশে সোমবার বিকেলে তাকে গ্রেপ্তার করে শাহবাগ থানা পুলিশ।

এর আগে ডিআইজি মিজানুর রহমানের আগাম জামিন আবেদন খারিজ করে তাকে গ্রেপ্তারের নির্দেশ দেন হাইকোর্ট। গ্রেপ্তারের পর ২৪ ঘণ্টার মধ্যে তাকে ঢাকা মহানগর দায়রা ও সিনিয়র বিশেষ জজ আদালতে হাজির করতে বলা হয়।

গত বছরের জানুয়ারিতে এক নারীকে জোর করে বিয়ের পর নির্যাতন চালানোর অভিযোগে ডিএমপির অতিরিক্ত কমিশনারের পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হয়।

তার অবৈধ সম্পদের অনুসন্ধানে থাকা এক দুদক কর্মকর্তাকে ৪০ লাখ টাকা ঘুষ দেওয়ার কথা নিজেই ফাঁস করে সম্প্রতি নতুন করে আলোচনায় আসেন ডিআইজি মিজান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত