নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় রাতে স্বামী মারা যাওয়ার ৮ ঘণ্টা পর মারা গেছেন স্ত্রী। আর বাবা-মা হারালেন বারদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি সভাপতি আজগর আলী।
জানা গেছে, গত সোমবার রাত ৩টার দিকে বার্ধক্যের কারণে আজগর আলীর বাবা ইদ্রিস আলী (৯৮) ইন্তেকাল করেন। অন্যদিকে গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বাবার জানাজা দিয়ে ফিরে বাড়িতে আসার পর ১১টার দিকে মা রেজিয়া (৯০) ইন্তেকাল করেন। তারা দুজনই নিজ বাড়ি পাইকপাড়ায় ইন্তেকাল করেন। তারা ৯ ছেলেসন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ওই নেতার মা রেজিয়ার জানাজা পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। বাদ আসর পাইকপাড়া কবরস্থানে দাফন করা হয়।
