নাটোরে স্টোভ বিস্ফোরণ

দগ্ধ কলেজছাত্রী সানজিদা ও শামিমার মৃত্যু

আপডেট : ০৩ জুলাই ২০১৯, ১০:২৬ পিএম

নাটোরে ছাত্রীনিবাসে কেরোসিনের স্টোভ বিস্ফোরণে দগ্ধ সানজিদা আক্তারের পর এবার মারা গেলেন অপর শিক্ষার্থী শামীমা খাতুন (১৮)। গত মঙ্গলবার রাত ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শামিমা গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়নের সোহরাব ম-লের মেয়ে। তিনি নাটোরের সরকারি এনএস কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী ছিলেন।

শামিমার ভাই আকরাম জানান, রাতেই নাজিরপুর গ্রামের কবরস্থানে শামিমার দাফন সম্পন্ন হয়। এর আগে মঙ্গলবার ভোরে একই ঘটনায় দগ্ধ সানজিদা আক্তারের মৃত্যু হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে।

দুই শিক্ষার্থীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে কলেজজুড়ে। গত ২৭ জুন সকালে নাটোর শহরের বড়গাছা এলাকার জ্যোতি ছাত্রীনিবাসে রান্না করার সময় কেরোসিনের স্টোভ বিস্ফোরণে এনএস সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ৩ ছাত্রী অগ্নিদগ্ধ হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত