চাকরিতে মেধার প্রাধান্য দিচ্ছে সরকার : শিক্ষামন্ত্রী

আপডেট : ০৪ জুলাই ২০১৯, ০২:৫৩ এএম

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বর্তমান সরকার চাকরির নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা এনেছে। এখন আর তদবিরের সুযোগ নেই। সরকার চাকরির ক্ষেত্রে মেধা ও মননকে প্রাধান্য দিচ্ছে। গতকাল বুধবার ঢাকা কলেজের নবীনবরণ অনুষ্ঠানে কলেজের অডিটোরিয়ামে এসব কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, ‘অভিজ্ঞ ও সুশিক্ষিত শিক্ষকরাই ঢাকা কলেজে শিক্ষকতার সুযোগ পান। ফলে এ কলেজে যারা অধ্যয়নের সুযোগ পেয়েছে, তারা শুধু মেধাবীই নয়, ভাগ্যবানও বটে। তাই শিক্ষার্থীদের কাছে প্রত্যাশাও অনেক বেশি। তাদের অনেক বেশি দায়িত্বশীল ও কর্তব্যপরায়ণ হতে হবে।’

ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক নেহাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. সোহরাব হোসাইন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মুনশী শাহাবুদ্দীন আহমেদ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ মো. গোলাম ফারুক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত