রামপুরায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট : ০৪ জুলাই ২০১৯, ০২:৫৭ এএম

রাজধানীর রামপুরা থানাধীন বনশ্রী এ ব্লকের ২ নম্বর সড়কের ২২ নম্বর বাসা থেকে গতকাল বুধবার বর্ণালী মজুমদার (২৩) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। স্বামী মিথুন চন্দ্র দে দাবি করেন, পারিবারিক কলহের কারণে তার স্ত্রী আত্মহত্যা করেছেন। রামপুরা থানার এসআই কামরুল হক জিহান জানান, তারা বর্ণালীকে নিজের কাপড় ফ্যানের সঙ্গে বেঁধে গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। বর্ণালীর মামা দুলাল মজুমদার জানান, পাঁচ বছর আগে তাদের বিয়ে হয়। দেড় বছরের একটি মেয়ে আছে তাদের।

এদিকে পুরান ঢাকার বাংলাবাজারে একটি বই বাঁধাই কারখানায় গতকাল বিদ্যুৎস্পৃষ্টে ফাহিম (১৬) নামে এক কর্মচারীর মৃত্যু হয়েছে। সে হাবিব বুকস বাইন্ডিং নামের ওই কারখানায় কাজ করত। সহকর্মী আবুল মিয়া জানান, দুপুরে কারখানায় কাজ করার সময় মেশিনের সুইচ চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে অচেতন হয়ে পড়ে সে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত