কালীগঞ্জে মাঠে গরু ব্যবসায়ীর ঝুলন্ত লাশ

আপডেট : ০৪ জুলাই ২০১৯, ১০:২৫ এএম

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বাবরা গ্রামের মাঠ থেকে হোসেন আলী (৫৬) নামে এক গরু ব্যবসায়ীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে পুলিশ তার মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত হোসেন আলী কালীগঞ্জ উপজেলার বাবরা গ্রামের আরশাদ আলী ছেলে।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইউনুস আলী জানান, সকালে বাবরা গ্রামের মাঠে আম গাছে হোসেন আলীর মৃতদেহ ঝুলে থাকতে দেখে গ্রামবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত