ময়মনসিংহের ভালুকায় ধর্ষকদের শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলার ভরাডোবা ঘাটাইল সড়কে দুপুরে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী এতে অংশ নেয়।
মানববন্ধনে বক্তব্য দেন উথুরা ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি রনি ঘোষ, সাধারণ সম্পাদক রাজিব হাসান, শিক্ষার্থী আরিফ, জনি প্রমুখ। ভালুকার সোনাউল্লাহ স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির এক ছাত্রীকে গত ১৬ জুন স্কুলে যাওয়ার পথে কৈয়াদী গ্রামের কয়েক দুর্বৃত্ত অস্ত্রের মুখে ও এসিড নিক্ষেপের ভয় দেখিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় ভালুকা মডেল থানায় একটি মামলা হয়েছে।
