বরিশালে আ.লীগের বিভাগীয় প্রতিনিধি সভা

আপডেট : ০৫ জুলাই ২০১৯, ০২:৪৫ এএম

বরিশালে আওয়ামী লীগের বিভাগীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার নগরীর বরিশাল ক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। বরিশাল জেলা আওয়ামী লীগ সভাপতি-সংসদ সদস্য আবুল হাসনাত আবদুল্লাহর সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টাম-লীর সিনিয়র সদস্য ও সংসদ সদস্য আমির হোসেন আমু।

প্রতিনিধি সভায় বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টাম-লীর সদস্য-সাংসদ তোফায়েল আহমেদ, ইউসুফ হোসেন হুমায়ুন, হাফিজ মল্লিক। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম, পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম, আন্তর্জাতিক সম্পাদক ড. শাম্মী আহমেদ, বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

প্রতিনিধি সভায় বরিশাল বিভাগের আওয়ামী লীগ দলীয় সব সংসদ সদস্য, জেলা ও উপজেলা পরিষদ চেয়ারম্যান, পৌর মেয়র, জেলা ও উপজেলা আওয়ামী লীগ প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত