এবার ৭.১ মাত্রার ভূমিকম্পে কাঁপল ক্যালিফোর্নিয়া

আপডেট : ০৬ জুলাই ২০১৯, ০২:৫০ পিএম

পরপর দ্বিতীয় দিনের মতো শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়া। শুক্রবার রাতের ভূমিকম্পটি ছিল ৭.১ মাত্রার!

এর আগে বৃহস্পতিবার রিখটার স্কেলে ৬.৪ মাত্রার ভূমিকম্প আঘাত হানে অঞ্চলটিতে। সেটির চেয়ে শুক্রবারেরটি পাঁচ গুণ বড় ছিল।

আশার কথা হল, এত বড় ভূমিকম্পেও কোনা হতাহতের খবর নেই। তবে ভয়ংকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল।

বিজনেস ইনসাইডার জানিয়েছে, ভূমিকম্পের সময় বেশ কয়েকটি স্টেডিয়ামে খেলা চলছিল। সেখানে দর্শক থেকে শুরু করে ক্রীড়াবিদরা পর্যন্ত আতঙ্কিত হয়ে পড়েন।

সিবিসি স্টুডিও সেন্টারে চলছিল লাইভ। এ সময় পুরো ভবন কাঁপতে থাকলে উপস্থাপক এবং উপস্থাপিকা ভড়কে যান।

সিএনএন জানায়, বৃহস্পতিবার ভূমিকম্প পরবর্তী ধাক্কায় প্রায় ১৬০ বার কেঁপে উঠে মার্কিন অঙ্গরাজ্যটির দক্ষিণ অঞ্চল। সেদিনও আতঙ্ক চরম আকার ধারণ করে।

১৯৯৯ সালের পর দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এটি সবচেয়ে বড় ভূমিকম্প। সেই বছর মোজাবে মরুভূমির প্রত্যন্ত অঞ্চলে ৭.১ রিখটার স্কেলের ভূমিকম্প হয়েছিল। তারও আগে ১৯৯৪ সালে লস অ্যাঞ্জেলেসের কাছে ৬.৭ রিখটার স্কেলের এক ভূমিকম্পে মারা যায় ৫৭ জন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত