ফরিদপুরে আওয়ামী লীগের সদস্য সংগ্রহ শুরু

আপডেট : ০৬ জুলাই ২০১৯, ০৩:১২ পিএম

আওয়ামী লীগের সদস্য সংগ্রহ অভিযান শুরু করেছে ফরিদপুর জেলা আওয়ামী লীগ। শনিবার দুপুরের শহরের বদপুরের জেলা আওয়ামী লীগের এক অনুষ্ঠানে সদস্য সংগ্রহ ও নবায়নের উদ্বোধন করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য ও ফরিদপুর সদর আসনের এমপি ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।

জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. সুবল চন্দ্র সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন মৃধা, ঝর্ণা হাসান, নাজমুল ইসলাম খন্দকার লেভী, আব্দুর রাজ্জাক মোল্লা, এএইচএম ফোয়াদ, শওকত আলী জাহিদ, নিশান মাহমুদ শামিম প্রমুখ।

অনুষ্ঠানে আওয়ামী লীগের নবায়ন ও সদস্য ফ্রি জমা দিয়ে দলটির সদস্যভুক্ত হন, সাবেক মন্ত্রী ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. সুবল চন্দ্র সাহা, লোকমান হোসেন মৃধা।

এ সময় মোশাররফ হোসেন এমপি বলেন, আওয়ামী লীগের জন্ম হয়েছে আন্দোলনের মধ্য দিয়ে যে কারণেই এই দলের ভিত অনেক শক্তিশালী। দেশের প্রত্যেকটি প্রত্যন্ত অঞ্চলে আওয়ামী লীগের শিকর রয়েছে। অন্য দিকে বিএনপির জন্ম হয়েছে বন্ধুকের নল থেকে, যে কারণেই ওই দলের অস্তিত্ব আজ হারিয়ে যেতে বসেছে।

তিনি বলেন, “দেশের সকল আন্দোলন থেকে শুরু করে জনগণের যে কোনো চাওয়া পাওয়া সঙ্গে বঙ্গবন্ধুর এই দলটির সম্পর্ক রয়েছে। আগামীতেও আমরা মানুষের দোরগোড়ায় পৌঁছে যেতে চাই।” 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত