রাখাইনে ফের আগুন

আপডেট : ০৬ জুলাই ২০১৯, ০৫:৩২ পিএম

রাখাইনে আবারও স্থানীয়দের বাড়ি-ঘরে আগুন দিয়েছে মিয়ানমার সেনাবাহিনী। মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির বিরুদ্ধে চলমান অভিযানের সময় বাড়িঘরে অগ্নিসংযোগের পাশাপাশি নির্বিচারে গুলি চালায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

রাখাইনে দুই সপ্তাহ আগে নিরাপত্তার অজুহাতে ইন্টারনেট সেবা বন্ধ করে দেয়ার পর থেকে সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির বিরুদ্ধে অভিযান পরিচালনা করে আসছে মিয়ানমার সেনাবাহিনী। শুক্রবারও আরাকান আর্মির সঙ্গে নিরাপত্তা বাহিনীর ব্যাপক গোলাগুলি হয়। এরপরই মিয়ানমার সেনারা রাথেগাং ও আমিয়েত তাং এলাকায় নির্বিচারে স্থানীয়দের ঘরবাড়িতে আগুন ধরিয়ে দেয় বলে জানায় সেখানকার বাসিন্দারা।

গোলাগুলি ও গ্রামে অগ্নিসংযোগের বিষয়টি মার্কিন গণমাধ্যম রেডিও ফ্রি এশিয়াকে নিশ্চিত করেছেন রাথেদাং ও পোন্যাগ্যুনের সংসদ সদস্য খিন মং।

ক্ষতিগ্রস্ত গ্রামের এক শিক্ষক জানান, অগ্নিসংযোগের ঘটনায় এখনো হতাহতের খবর পাওয়া না গেলেও বাস্তুচ্যুত হয়ে অনেকে খোলা আকাশের নিচে জীবন যাপন করছে। পালিয়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছে আরো অনেকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত