কিশোরগঞ্জের ভৈরবে ট্রমা অ্যান্ড জেনারেল হাসপাতালে চিকিৎসকের ভুলে রোগী মৃত্যুর ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. হাবিবুর রহমান।
শনিবার দুপুরে তিনি এই কমিটি গঠন করেন। গঠিত কমিটিকে ২৪ ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
শনিবার বিকালে দেশ রূপান্তরকে মুঠোফোনে তিনি এসব তথ্য জানান।
গঠিত কমিটির প্রধান করা হয়েছে ভৈরব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বুলবুল আহম্মেদকে।সদস্যসচিব করা হয়েছে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডা. মামুনুর রশিদকে।
কমিটির অপর তিন সদস্য হলেন এনেস্থিসিস্ট ডা. মো. সোহেল, সার্জারি বিভাগের সহকারী সার্জন ডা. নিয়ামুল ইসলাম এবং সিভিল সার্জন অফিসের অফিস সহকারী টুটন বাবু।
