অবসরভাতা ও ঈদ বোনাস সময় মতো না পাওয়ায় আন্দোলনে নেমেছেন ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের অবসরপ্রাপ্ত কর্মচারীরা। গতকাল শনিবার দুপুরে স্টেশনের প্ল্যাটফর্মে ‘রেলওয়েম্যান্স অবসরপ্রাপ্ত কল্যাণ পরিষদ’র ব্যানারে সমাবেশ করেন তারা। পরে রেলওয়ের মহাপরিচালক (ডিজি) বরাবর একটি স্মারকলিপি রেলস্টেশনের সুপারিনটেনডেন্ট জহুরুল ইসলামের হাতে তুলে দেওয়া হয়।
রেলওয়েম্যান্স অবসরপ্রাপ্ত কল্যাণ পরিষদের সভাপতি আবুল হোসেন সাংবাদিকদের জানান, প্রায় ১ হাজার ৩০০ পেনশনভোগী ময়মনসিংহ রেলস্টেশন সুপারের কাছ থেকে পেনশনের টাকা নিয়ে থাকেন। কিন্তু চলতি জুলাই মাসে পেনশনের টাকা তারা এখনো পাননি। আবার অনেকেই ঈদুল ফিতরের উৎসবভাতাও পাননি। পেনশনের টাকা নিয়মিত ও আসন্ন কোরবানির ঈদে উৎসব ভাতা ঠিকমতো পেতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্র্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের জন্য আন্দোলনে নেমেছেন তারা।
এ বিষয়ে ময়মনসিংহ রেলস্টেশনের সুপারিনটেনডেন্ট জহুরুল ইসলাম জানান, ‘স্টেশনের আয় থেকে যে অর্থ আসে তা দিয়ে অবসরপ্রাপ্ত কর্মচারীদের পেনশন দেওয়া হয়ে থাকে। গত তিন মাস ধরে অর্ধেক টিকিট অনলাইনে ও অ্যাপের মাধ্যমে বরাদ্দ দেওয়ায় স্টেশনের আয় কমে এসেছে।
