নাটোরের লালপুরে পঞ্চম শ্রেণির ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে রবিবার দুপুরে লালপুর থানা পুলিশ এক শিক্ষককে আটক করেছে।
আটক শিক্ষক দুলাল উপজেলার কুজিপুকুর প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
স্থানীয় সূত্রে জানা যায়, শ্রেণি কক্ষের মধ্যে ৫ম শ্রেণি পড়ুয়া এক ছাত্রীর শরীরের স্পর্শকাতর স্থানসমূহে স্পর্শ করার মাধ্যমে যৌন নির্যাতনের চেষ্টা করেন। এ সময় ছাত্রীর চিৎকারে অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা এগিয়ে এসে শিক্ষক দুলালকে আটকে রেখে থানা পুলিশে খবর দেয়। খবর পেয়ে লালপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্ত শিক্ষক দুলালকে আটক করে থানায় নিয়ে আসে।
স্থানীয়রা আরো জানান, পূর্বে কয়েকবার এ ধরনের ঘৃণিত কাজ করেছেন শিক্ষক দুলাল। ছেলে কেন্দ্রীয় যুবলীগ সদস্য ও সাবেক সাংসদের এপিএসের বাবা হওয়ায় পার পেয়ে যান।
লালপুর থানার ইনচার্জ নজরুল ইসলাম জুয়েল শিক্ষক আব্দুল হালিম দুলালকে যৌন নির্যাতনের অভিযোগে আটকের সত্যতা নিশ্চিত করেছেন।
