সপ্তাহে এক দুর্যোগ, সতর্ক করল জাতিসংঘ

আপডেট : ০৮ জুলাই ২০১৯, ১২:৪৯ এএম

বিশ্ব প্রতি সপ্তাহে একবার প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হলেও আন্তর্জাতিক নেতৃবৃন্দের সেদিকে কোনো খেয়াল নেই। প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় উন্নয়নশীল দেশগুলোকে অবিলম্বে প্রস্তুতি নিতে হবে। সম্প্রতি এমন সতর্কতা জারি করেছে জাতিসংঘ।

মোজাম্বিকে ঘূর্ণিঝড় ও ভারতে দীর্ঘ খরার প্রভাবের বিষয়টি সম্প্রতি বিশ্বের অধিকাংশ মিডিয়ায় জায়গা করে নেয়। জাতিসংঘের মহাসচিবের বিশেষ প্রতিনিধি মামি মিজুতোরি বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে প্রাকৃতিক দুর্যোগ এখন আর ভবিষ্যতের ভাবনার কোনো বিষয় নয়, এটা আজকের বিষয়। মানুষের উচিত পরিবর্তিত বাস্তবতাকে কীভাবে মোকাবিলা করা যায় সে বিষয়ে অধিক নজর দেওয়া।

এক পরিসংখ্যানে বলা হয়, প্রাকৃতিক দুর্যোগের কারণে বছরে ৫২০ বিলিয়ন ডলারের ক্ষতি হয়। অথচ প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় অবকাঠামো নির্মাণে প্রয়োজন হয় ওই ক্ষতির মাত্র তিন শতাংশ। প্রাকৃতিক দুর্যোগকে বাস্তবতা ধরে এখনই বিশ্ববাসীর উচিত এই পরিবর্তনের সঙ্গে কীভাবে খাপখাইয়ে চলা যায় সেই পথ অনুসন্ধান করা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত