সংসদে তথ্যমন্ত্রী

১৬৭ পত্রিকায় ওয়েজ বোর্ড বাস্তবায়িত

আপডেট : ০৮ জুলাই ২০১৯, ০১:৫৬ এএম

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, শিগগিরই ৯ম সংবাদপত্র মজুরি বোর্ড রোয়েদাদ ঘোষণা করা হবে। ইতিমধ্যে ১৬৭টি পত্রিকায় ওয়েজ বোর্ড রোয়েদাদ বাস্তবায়িত হয়েছে বলেও জানান তিনি।

গতকাল রবিবার জাতীয় সংসদের অধিবেশনে আওয়ামী লীগের সংরক্ষিত নারী আসনের এক সদস্যের প্রশ্নের উত্তরে তথ্যমন্ত্রীর পক্ষে তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান প্রশ্নের উত্তর দেন। লিখিত উত্তরে তথ্যমন্ত্রী বলেন, সরকার ৮ম সংবাদপত্র মজুরি বোর্ড রোয়েদাদ ২০১৩ ঘোষণায় সাংবাদিক ও সংবাদকর্মীদের বেতন এবং অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত