শাহজালালে সোনাসহ চীনা নাগরিক আটক

আপডেট : ০৮ জুলাই ২০১৯, ০২:০৫ এএম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সোয়া তিন কেজি সোনাসহ জিয়ান জু নামে এক চীনা নাগরিককে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। গতকাল বেলা ১১টার দিকে গ্রিন চ্যানেল অতিক্রমের সময় তাকে আটক করা হয়।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. শহিদুল ইসলাম বলেন, গ্রিন চ্যানেল অতিক্রমের সময় জু’কে আটকের পর তার সঙ্গে থাকা তিনটি চার্জার লাইট থেকে ২৮টি সোনার বার উদ্ধার করা হয়। যার ওজন ৩ কেজি ২৫০ গ্রাম (বর্তমান বাজারমূল্য ১ কোটি ৬২ লাখ টাকা)। এদিকে গত শনিবার মধ্যরাতে শাহজালাল বিমানবন্দর থেকে ১০ লাখ টাকার আমদানি নিষিদ্ধ সিগারেটসহ আব্দুল্লাহ আল মামুন (৩১) নামে একজনকে আটক করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত