আ.লীগের উপদেষ্টা পরিষদে ইনাম আহমেদ

আপডেট : ০৮ জুলাই ২০১৯, ০২:০৬ এএম

বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান ইনাম আহমেদ চৌধুরীকে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে। আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়েছে। এতে বলা হয়, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দলের ২০তম জাতীয় কাউন্সিল কর্র্তৃক প্রদত্ত ক্ষমতাবলে ইনাম আহমেদ চৌধুরীকে উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে মনোনয়ন প্রদান করেছেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগমুহূর্তে ১৯ ডিসেম্বর শেখ হাসিনার হাতে ফুলের তোড়া দিয়ে আওয়ামী লীগে যোগ দেন সাবেক আমলা ইনাম আহমেদ।

ইনাম আহমেদের ভাই সাবেক রাষ্ট্রদূত প্রয়াত ফারুক চৌধুরী একসময় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন। তাদের আরেক ভাই ইফতেখার চৌধুরী সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন। ওই সরকারের প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ তাদের ভগ্নিপতি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত