সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার তেঘুড়ি গ্রামের এক তাঁত শ্রমিককে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তার নাম আমজাদ ম-ল (৪২)। গতকাল বরিবার ভোররাতে এ ঘটনা ঘটে। জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এ হত্যাকা-
হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় মামলার পর একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
নিহতের ছোটভাই লিটন ও ভাগিনা নাজমুল হাসান বলেন, রবিবার ভোররাতে আমজাদ ম-লকে বাড়ি থেকে ডেকে নিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এরপর তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।
এ ব্যাপারে কামারখন্দ থানার অফিসার ইনচার্জ হাবিবুল ইসলাম বলেন, জমিজমা নিয়ে পূর্বশক্রতার জের ধরে এ হত্যাকা- ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
তিনি আরও বলেন, এ ঘটনায় আমজাদ মলের স্ত্রী নাসিমা বেগম বাদী হয়ে কামারখন্দ থানায় একটি হত্যামামলা দায়ের করেছেন। এতে পাঁচজনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয়ের আরও চারজনকে আসামি করা হয়েছে। ২নং আসামি হাফিজুল ইসলামকে (৪০) গ্রেপ্তার করা হযেছে।
