জাতীয় প্রেসক্লাবের নির্বাহী কমিটির সদস্য ও যুগান্তরের সাবেক সিনিয়র রিপোর্টার হাসান আরেফিন আর নেই। সোমবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান (ইন্না ল্লিাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
হাসান আরেফিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে টেক্সটাইল ইঞ্জিনিয়ার ফিরোজুল ফেরদৌস।
তিনি জানান, সকাল ৯টায় হৃদরোগ ইনস্টিটিউটে নেওয়ার পথে তার বাবা মারা যান।
পারিবারিক সূত্র জানায়, তার প্রথম জানাজা আজ দুপুরে জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত হবে।
পরে তার গ্রামের বাড়ি পটুয়াখালী জেলার দুমকি থানার নিজ গ্রাম জলিসায় চিরনিদ্রায় শায়িত করা হবে।
