ক্র্যাবের সাবেক সভাপতি লাভলুর ইন্তেকাল

আপডেট : ০৮ জুলাই ২০১৯, ১০:৫৪ পিএম

বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের সাবেক সভাপতি ও দৈনিক ভোরের কাগজের প্রধান প্রতিবেদক আখতারুজ্জামান লাভলু ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি...রাজিউন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক ৫৫ বছর। সোমবার রাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ে চিকিৎমাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি। তিনি ক্যান্সারে ভূগছিলেন। নিঃসন্তান আখতারুজ্জামান লাভলু মৃত্যুকালে স্ত্রী, ভাই বোন ও অসংখ্যগুনগ্রাহী রেখে গেছেন।

মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে তার নামাজে যানাজা অনুষ্ঠিত হবে।

তার মৃত্যুতে শোক জানিয়েছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ উম্মুল ওয়ারা সুইটি।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত