আ.লীগ নেতা হত্যার বিচার দাবিতে রেলপথ অবরোধ

আপডেট : ০৮ জুলাই ২০১৯, ১১:০৩ পিএম

ঈশ্বরদীর পাকশী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান সেলিমের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে গতকাল সোমবার ঈশ্বরদী জংশন স্টেশনে রেলপথ অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। ঈশ্বরদীর কয়েকশ মুক্তিযোদ্ধাসহ সর্বস্তরের মানুষ এ সময় মানববন্ধন ও তিন ঘণ্টাব্যাপী প্রতীকী অবস্থান ধর্মঘট পালন করেন।
সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত কর্মসূচি চলাকালে ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশন দিয়ে চলাচলকারী খুলনাগামী মহানন্দা এক্সপ্রেস, রাজশাহীগামী আন্তঃনগর কপোতাক্ষ এক্সপ্রেস ও টুঙ্গিপাড়া এক্সপ্রেস, ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস, চিলাহাটিগামী রূপসা এক্সপ্রেসের সামনে অবস্থান নিয়ে ১০ মিনিট করে ট্রেনগুলোর চলাচল বিলম্বিত করা হয়।
বিক্ষোভ চলাকালে মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডর গোলাম মোস্তফা চান্না ম-লের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য দেন নিহত সেলিমের ছেলে তানভীর রহমান তন্ময় প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত