দিনাজপুরে সংস্কৃতি প্রতিমন্ত্রী

বঙ্গবন্ধুকে ভুলে যাওয়া যাবে না

আপডেট : ০৯ জুলাই ২০১৯, ১১:১৪ পিএম

আমরা যারা আজ মন্ত্রী, এমপি তাদের ভুলে গেলে চলবে। কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধুকে ভুলে যাওয়া যাবে না। বঙ্গবন্ধু বাংলাদেশ তৈরিতে যে ভূমিকা রেখেছিলেন তার বদৌলতে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। তাই বঙ্গবন্ধুকে আমাদের মনে রাখতে হবে।

গতকাল মঙ্গলবার বেলা ৩টার দিকে দিনাজপুরের স্থানীয় লেখকদের বই নিয়ে দিনাজপুর সরকারি গণগন্থাগারে ‘দিনাজপুর কর্নার’ এর উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হুইপ ইকবালুর রহিম বলেন, ‘তথ্যপ্রযুক্তির মাধ্যমে দিনাজপুরের ছেলেমেয়েরাও অনেক এগিয়ে গেছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক নুরুজ্জামান শরীফ, দিনাজপুর জেলা প্রশাসক মাহমুদুল আলম, দিনাজপুর সরকারি গণগ্রন্থাগারের সহকারী লাইব্রেরিয়ান মাহবুবা খাতুন প্রমুখ।। া।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত