দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। নিখোঁজের প্রায় ৫ ঘণ্টা পর নদী থেকে লাশ উদ্ধার করা হয়েছে।
সোমবার বিকেল ৫টার দিকে দুই ভাইবোন খেলতে গিয়ে ইছামতি নদীতে সুমাইয়া আক্তার (৮) নামে এক শিশু পানিতে পড়ে নিখোঁজ হয়। প্রায় ৫ ঘণ্টা পর রংপুর থেকে ডুবুরি দল এসে রাত ১০টার দিকে ইছামতি নদী থেকে শিশুটির লাশ উদ্ধার করে।
সুমাইয়া আক্তার সাতনালা ইউনিয়নের কিসমত ফতেজংপুর গ্রামের শফিকুল ইসলামের মেয়ে। সুমাইয়া আক্তার শিশু শ্রেণির ছাত্রী বলে জানিয়েছেন তার স্বজনরা।
পরিবারের স্বজনরা জানায়, সুমাইয়া আক্তার গত ৫ বছর ধরে নানার বাড়িতে থাকে। সোমবার বিকেল ৫টার দিকে ছোট ভাইকে নিয়ে নদীর পাড়ে খেলতে যায়। খেলার এক পর্যায়ে সুমাইয়া পানিতে পড়ে যায়। খবর পেয়ে খোঁজাখুঁজি করলেও তাকে পাওয়া যায়নি। পরে চিরিরবন্দর ফায়ার সার্ভিস ও সৈয়দপুর ফায়ার সার্ভিসের দুটি দল নদীতে উদ্ধার অভিযানে নেমে। রাত ৯টার দিক রংপুর থেকে ডুবুরি দল এলে রাত ১০টার দিকে সুমাইয়া আক্তারের লাশ উদ্ধার করা সম্ভব হয়।
এ বিষয়ে চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) হারেসুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
