বজ্রপাতে জামালগঞ্জে বাবা ছেলের মৃত্যু

আপডেট : ১০ জুলাই ২০১৯, ১১:১৩ পিএম

সুনামগঞ্জের জামালগঞ্জে বজ্রপাতে বাবা-ছেলে মারা গেছেন। গতকাল বুধবার দুপুরে উপজেলার কাশিপুর এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন জামালগঞ্জ থানার ওসি সাইফুল ইসলাম। নিহতরা হলেন ছাবিদুর রহমান চৌধুরী (৪৫) ও তার ছেলে অন্তর চৌধুরী (৯)। তাদের বাড়ি উপজেলার সদর ইউনিয়নের কাশিপুর গ্রামে। এ ঘটনায় আহত ছাবিদুর রহমানের মেয়ে নৈশী চৌধুরীকে সিলেট রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ জানায়, দুপুরে ভারী বর্ষণের মধ্যে বিদ্যালয় থেকে ছাবিদুর দুই সন্তানকে নিয়ে বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছাকাছি হেলিপ্যাড মাঠে আসামাত্র বজ্রপাতের শিকার হন তারা তিনজন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত