বেনাপোল সীমান্তে বিএসএফের গুলিতে যুবক জখম

আপডেট : ১১ জুলাই ২০১৯, ০২:১৯ পিএম

বিএসএফের গুলিতে যশোরের বেনাপোল সীমান্তে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। আহত ইসরাফিল হোসেন (৩২) শার্শা উপজেলার ছোটআঁচড়া গ্রামের নূর ইসলামের ছেলে।

বেনাপোল থানার ওসি জানান, বৃহস্পতিবার ভোর ৪টার দিকে ভারত থেকে গরু নিয়ে আসার সময় বিএসএফের গুলিতে জখম হয়েছেন ইসরাফিল। বেনাপোল সীমান্তের পুটখালী চরের মাঠে এ ঘটনা ঘটে।

পুটখালীর বিপরীতে ভারতের আংরাইল ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি করে।

ইসরাফিলের বাবা নূর ইসলাম জানান, বিজিবি সদস্যরা তার গুলিবিদ্ধ ছেলেকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যায়।

হাসপাতালের চিকিৎসক মনিরুজ্জামান জানান, ইসরাফিল বাম হাতের কনুইয়ের উপরে ও পাজরের কাছাকাছি গুলিবিদ্ধ হয়েছেন। একটি গুলি ফুসফুস ছুঁইয়ে চলে যাওয়ায় তার অবস্থা গুরুতর। উন্নত চিকিৎসার জন্য ইসরাফিলকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত