ভারতের চেন্নাইয়ের পানি সংকট ভয়াবহ রূপ ধারণ করেছে। বিশ্বের পরিবেশ বিপর্যয় ও জলবায়ু পরিবর্তনের বড় ধরনের ভুক্তভোগী যেন ভারতের অন্যতম এ বৃহত্তর শহর।
গত বছরের অনাবৃষ্টি এবং এ বছর বর্ষা মৌসুম এখনো শুরু না হওয়ায় ভারতের প্রায় এক চতুর্থাংশ এলাকাকেই খরা পরিস্থিতি মোকাবিলা করতে হচ্ছে।
পানির স্তর অনেক গভীরে চলে যাওয়ায় পানির জন্য হাহাকার পড়ে গেছে অঞ্চলটিতে। হাসপাতালগুলো পর্যন্ত এ সংকটে অচল হয়ে যাওয়ার মুখে।
এমন পরিস্থিতি ২৫ লাখ লিটার পানি নিয়ে একটি বিশেষ ট্রেন শুক্রবার খরাপীড়িত চেন্নাইতে পৌঁছাচ্ছে।
দেশটির রেলওয়ের উত্তরাঞ্চলীয় কর্মকর্তারা জানিয়েছেন, ৫০ ওয়াগনের পানিভর্তি ট্রেনটি তামিলনাড়ুর ভেলোর থেকে চেন্নাই পৌঁছাবে শুক্রবার বিকেলে।
ট্রেনটির প্রত্যেক ওয়াগনে ৫০ হাজার লিটার পানি রয়েছে। পানি সংকট নিরসনে সেখানে পানি পাঠানোর সিদ্ধান্ত নেন তামিলনাড়ুর পালানিস্বামীর রাজ্য সরকার।
এই প্রকল্পের জন্য ৬৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। তামিলনাড়ুর এ পানি পেলে কিছুটা স্বস্তি মিলবে বলে আশা করা যাচ্ছে চেন্নাইয়ে।
