স্কুলছাত্র শুভ হত্যা

কিশোর ‘গ্যাংয়ের’ ৪ সদস্য গ্রেপ্তার

আপডেট : ১৩ জুলাই ২০১৯, ০১:১৪ এএম

টঙ্গীতে নবম শ্রেণির ছাত্র শুভ আহমেদ (১৬) হত্যার প্রধান আসামি মৃদুল হাসান পাপ্পুসহ কিশোর গ্যাং গ্রুপের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে র‌্যাব-১-এর সদস্যরা তাদের গ্রেপ্তার করে। এ সময় হত্যায় ব্যবহৃত ধারালো সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়

গ্রেপ্তারকৃতরা হলোÑ টঙ্গী পাগার এলাকার কামাল পাঠানের বাড়ির ভাড়াটে মহিউদ্দিনের ছেলে মৃদুল হাসান পাপ্পু (১৭), একই এলাকার হাবিবুর রহমানের ছেলে সাব্বির আহমেদ (১৬), নূরুল ইসলাম খোকনের ছেলে রাব্বু হোসেন রিয়াদ (১৬) ও আলতাফ উদ্দিনের ছেলে নূর মোহাম্মদ রনি (১৬)।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত