জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি পদে নিয়োগ পেয়েছেন দলটির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়। গতকাল শুক্রবার এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার জালালী এ তথ্য জানান।
গত ৩০ জুন সুনীল শুভ রায়কে নিয়োগ দেওয়া হলেও গতকাল গণমাধ্যমে পাঠানো এক সাংগঠনিক নির্দেশে বলা হয়, হুসেইন মুহম্মদ এরশাদের প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি ও দলটির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়কে পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি পদে দায়িত্ব দেওয়া হলো। এতে জি এম কাদের স্বাক্ষর করেন।
