পদ্মায় পানি বৃদ্ধিতে তীব্র স্রোত ও পলি জমে কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল ব্যাহত হচ্ছে। এর আগে ডুবোচর এড়িয়ে চলাচলের সময় গত বৃহস্পতিবার রাতে দুটি ফেরির সংঘর্ষের ঘটনাও ঘটে। তবে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
উজান থেকে নেমে আসা ঢলের পানিতে পদ্মায় অস্বাভাবিক পানি বৃদ্ধি পেয়েছে। তের সঙ্গে আসছে প্রচুর পলিমাটি। এতে পদ্মার মধ্যে লৌহজং টার্নিং পয়েন্টের মুখে পলি জমছে। ফলে নৌযান চলাচলে সমস্যা হচ্ছে।
এদিকে তীব্র ¯্রােতে ফেরিগুলোতে পদ্মা পারাপারে আগের চেয়ে দেড়গুণ সময় লাগছে। লঞ্চ ও স্পিডবোটগুলোও ঝুঁকি নিয়ে পদ্মা পাড়ি দিচ্ছে।
বিআইডব্লিউটিসি কাঁঠালবাড়ী ঘাটের ব্যবস্থাপক সালাম হোসেন জানান, পদ্মায় সরু চ্যানেল দিয়ে ফেরি চলাচলে হিমশিম খেতে হয়। এর ওপর পদ্মায় পলি জমে চ্যানেলের মুখ সরু হওয়ায় ভোগান্তি পোহাতে হচ্ছে।
