নারায়ণগঞ্জে নদীর জায়গায় অবৈধ স্থাপনা নির্মাণের প্রতিবাদে মানববন্ধন হয়েছে। গতকাল শনিবার সকালে নারায়ণগঞ্জ পরিবেশ আন্দোলনের আয়োজনে প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে নারায়ণগঞ্জ পরিবেশ আন্দোলেনের আহ্বায়ক মোস্তফা করিমের নেতৃত্বে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ পরিবেশ কাউন্সিলের আহ্বায়ক সুমন মিয়া, সাধারণ সম্পাদক সালাউদ্দিন, হুমায়ুন আহমেদ, শিপলু, আব্দুর রহমানসহ অনেকে।
