আশুলিয়ায় ডাকাত সন্দেহে পিটুনিতে যুবক নিহত

আপডেট : ১৩ জুলাই ২০১৯, ১১:৫৬ পিএম

আশুলিয়ায় ডাকাত সন্দেহে এক যুবক পিটুনিতে নিহত হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল শনিবার ভোরে আশুলিয়া ইউনিয়নের গৌরীপুর দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রবীন্দ্রনাথ (২৫) সাভারের দেউন সাইপারা এলাকার বিশ^ম্ভর নাথের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার ভোরে গৌরীপুরের দক্ষিণপাড়া এলাকার গাজী ম-লের বাড়িতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল কিছু দুর্বৃত্ত। বিষয়টি জানতে পেরে এলাকাবাসী জড়ো হয়ে তাদের ধাওয়া করে। অন্যরা পালিয়ে গেলেও রবীন্দ্রনাথকে ধরে ফেলে এলাকাবাসী। এলাকাবাসীর দল বেঁধে পিটুনিতে ঘটনাস্থলেই মারা যান ওই যুবক।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত