রাজশাহী পাসপোর্ট অফিসের কর্মচারী

আপডেট : ১৪ জুলাই ২০১৯, ০১:১৮ এএম

রাজশাহী পাসপোর্ট অফিসের কর্মচারী রঞ্জু লাল সরকারকে অপহরণের অভিযোগ উঠেছে। পরিবার ও সহকর্মীরা বলছেন, গতকাল শনিবার সকালে নগরীর শালবাগান পাওয়ার হাউজ মোড়ে চারজন ব্যক্তি একটি সাদা রঙের মাইক্রোবাসে করে তাকে তুলে নিয়ে যায়। রঞ্জু পাসপোর্ট অফিসের অফিস সহকারী। তার বাড়ি হবিগঞ্জে। তিনি নগরীর শালবাগান এলাকায় ভাড়া থাকেন।
রাজশাহী আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক আজমল কবীর বলেন, ‘বেলা সাড়ে ১১টার দিকে রঞ্জু তার সহকর্মী কম্পিউটার অপারেটর মজিবর রহমানের সঙ্গে হেঁটে শালবাগান মোড়ের দিকে যাচ্ছিলেন। এ সময় পাওয়ার হাউজ মোড়ে তাদের সামনে একটি সাদা রঙের মাইক্রোবাস থামে। ওখানে চারজন নেমে রঞ্জুকে ধাক্কা দিয়ে মাইক্রোবাসে তুলে নেয়। এর পরপরই তারা দরজা বন্ধ করে মাইক্রোবাস নিয়ে চলে যায়।’ চন্দ্রিমা থানার ওসি হুমায়ুন কবির বলেন, রঞ্জুর স্ত্রী প্রীতি রানী দাস থানায় অভিযোগ দিয়েছেন। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধারের জন্য কাজ শুরু করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত