নাটোরে কলেজ ছাত্র হত্যার আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

আপডেট : ১৪ জুলাই ২০১৯, ০১:৫৮ এএম

লালপুরে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে শুটার মানিক ওরফে সুমন (৪৮) নিহত হয়েছেন। পুলিশ বলছে, গত শুক্রবার রাত ২টার দিকে উপজেলার গোপালপুর তোফাকাটা মোড়ে এ ঘটনা ঘটে। মানিক পাবনার ঈশ্বরদী উপজেলার পূর্বটেংরী শেরপাড়া এলাকার ইউসুফ আলীর ছেলে। তিনি ছিনতাই, ডাকাতি, দস্যুতাসহ ১৫ মামলার আসামি।

লালপুর থানার ওসি নজরুল ইসলাম জুয়েল জানান, গত ৫ জুলাই বড়াইগ্রামে প্রকাশ্যে কলেজছাত্র আল আমিনকে গুলি করে হত্যা মামলার আসামি মানিককে শুক্রবার গ্রেপ্তার করে বড়াইগ্রাম থানা পুলিশ। জিজ্ঞাসাবাদে তিনি সম্প্রতি লালপুরে অলোক বাগচি নামে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যার পর মোটরসাইকেল ছিনতাই এবং আরও দুই অটোচালককে গুলি করে অটো ছিনতাইয়ের সঙ্গে জড়িতের কথা স্বীকার করেন। আরও জিজ্ঞাসাবাদের জন্য রাতে

বড়াইগ্রাম থেকে লালপুর থানায় নিয়ে আসার পথে তোফাকাটা মোড়ে পৌঁছলে তার সহযোগীরা পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও আত্মরক্ষার্থে গুলি ছোড়ে। এ সময় পালানোর চেষ্টা করলে মানিক গুলিবিদ্ধ হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার সহযোগীদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান ওসি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত