চবিতে মানববন্ধন

ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড করার দাবি

আপডেট : ১৪ জুলাই ২০১৯, ১০:৫৫ পিএম

বর্তমান সময়ে ধর্ষণের প্রবণতা ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে। মেয়েরা এখন ঘর থেকে শিক্ষাপ্রতিষ্ঠান কোথাও নিরাপদ নয়। সারা দেশে ধর্ষণ একটি সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। এসব বন্ধে ধর্ষকের সাজা বৃদ্ধি জরুরি। তাই ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদ- করতে হবে। গতকাল রবিবার দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদ-ের দাবিতে মানববন্ধনে বক্তারা এ সব কথা বলেন।

মানববন্ধনে বক্তারা আরও বলেন,  একজন ধর্ষক সমাজের যে শ্রেণিরই হোন না কেন তার পরিচয় সে ধর্ষক। এদের বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামীমা সিমার সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মুহম্মদ ইয়াকুব, শামসুন নাহার হলের প্রভোস্ট ড. লায়লা খালেদা, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য সাবরিনা চৌধুরীসহ বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত