ভারতে ২ বছর কারাভোগের পর ১৪ বাংলাদেশীকে রোববার রাতে বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ।
ভারতীয় ইমিগ্রেশন পুলিশ আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করেছে।
ফেরত আসা বাংলাদেশিরা হলো সেলিম (২৫), লিটন(৩২), মমিন(৩৫), ইব্রাহিম (৩২), রবিউল ইসলাম (২৫), ফজলুল করিম (৩৫), দেলোয়ার হোসেন(২৬), আনোয়ার হোসেন (২৯), রশিদ (৩৮), রনি মিয়া(২৮), বাসার (৩৭), শরিফুল (২৫), সবুজ মিয়া (৩৭) ও আব্দুল রশিদ (৩৪)। এদের বাড়ী ফরিদপুর, মাদারীপুর, নোয়াখালী, ও সাতক্ষীরা জেলার বিভিন্ন থানা এলাকায়।
ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাশার জানান, তারা ভালো কাজের আশায় দালালের মাধ্যমে অবৈধভাবে সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার পর তামিলনাড়ু পুলিশের হাতে আটক হয় তারা। পরে আদালত তাদের ২ বছর সাজা প্রদান করেন। তাদের পাঠানো হয় তামিলনাড়ুর সেন্ট্রাল কারাগারে। সাজার মেয়াদ শেষে উভয় দেশের স্বরাস্ট্র মন্ত্রনালয়ের হস্থক্ষেপে তাদের গত রাতে দেশ ফিরিয়ে আনা হয়। ইমিগ্রেশন পুলিশের আনুষ্ঠানিকতা শেষ করে তাদেরকে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্থান্তর করে।
