বেসরকারি টিচার্স ট্রেনিং কলেজ

এমপিওভুক্তির দাবিতে দিনাজপুরে মানববন্ধন

আপডেট : ১৫ জুলাই ২০১৯, ১১:৫৯ পিএম

দিনাজপুরে বেসরকারি টিচার্স ট্রেনিং কলেজগুলোর এমপিওভুক্তির দাবিতে মানববন্ধনসহ ৫ দফা দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে।

গতকাল সোমবার দুপুর ১২টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে স্মারকপিলি দেওয়া হয়। মানববন্ধনে বক্তারা বলেন, ২৭ বছর ধরে বেসরকারি টিচার্চ ট্রেনিং কলেজে বিপুলসংখ্যক শিক্ষক প্রশিক্ষণ নিয়ে দেশ ও জাতি গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।

মানববন্ধন শেষে দিনাজপুর শিক্ষক প্রশিক্ষণ কলেজের অধ্যক্ষ সাদিয়া আফরোজের নেতৃত্বে এমপিওভুক্তিসহ ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে অতিরিক্ত জেলা প্রশাসক মো. জয়নুল আবেদিনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়।

এ সময় দিনাজপুর শিক্ষক প্রশিক্ষণ কলেজ বালুবাড়ী, পার্বতীপুর বিএডি কলেজের অধ্যক্ষ, প্রভাষকসহ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত