বায়ুদূষণ

গাজীপুরে দুই স্টিল কারখানাকে জরিমানা

আপডেট : ১৭ জুলাই ২০১৯, ১১:০৩ পিএম

বায়ুদূষণের দায়ে নগরীর সাইনবোর্ড ও কুনিয়া এলাকায় দুটি স্টিল কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৌধুরী মুস্তাফিজুর রহমান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

গাজীপুর পরিবেশ অধিদপ্তরের রিসার্চ অফিসার আশরাফ উদ্দিন জানান, জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথভাবে সাইনবোর্ড ও কুনিয়া এলাকায় অভিযান চালায়। এ সময় কুনিয়া এলাকায় আনোয়ার ইস্পাত লিমিটেডকে ২ লাখ এবং সাইনবোর্ড এলাকায় এলিট আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রিজকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত