ঝুলন্ত সেতুতে চলাচলে নিষেধাজ্ঞা

আপডেট : ১৮ জুলাই ২০১৯, ১০:২৫ পিএম

কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে গেছে রাঙ্গামাটির পর্যটন কমপ্লেক্সের ঝুলন্ত সেতু। বুধবার সকালে সেতুর পাটাতন পানির নিচে দেখতে পায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এরপর বৃহস্পতিবার থেকে পর্যটকদের সেতুর ওপর চলাচলে নিষেধাজ্ঞা জারি করে।

রাঙ্গামাটি পর্যটন কমপ্লেক্সের ব্যবস্থাপক সৃজন বিকাশ বড়–য়া বলেছেন, সম্প্রতি টানা বৃষ্টিতে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের পানি এখন স্বাভাবিকের তুলনায় বেশি। পানি বাড়ার কারণে পর্যটন কমপ্লেক্সে আকর্ষণীয় ঝুলন্ত সেতুটির পাটাতন পানিতে ডুবে গেছে। পর্যটকদের নিরাপত্তার স্বার্থে সেতুর ওপর চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পানি কমে গেলে নিষেধাজ্ঞা তুলে  নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত