পটুয়াখালীর লেবুখালীতে নির্মাণাধীন পায়রা সেতুর গ্রিল ভেঙে নিচে পড়ে আনিসুল ইসলাম (৩২), শুকুর (১৮), হালিম (২৫) নামের তিন নির্মাণ শ্রমিক আহত হয়েছে। আহতদের স্থানীয় সুরক্ষা মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় এ দুর্ঘটনাটি ঘটে।
পায়রা সেতু নির্মাতা প্রতিষ্ঠানের কর্তব্যরত প্রকৌশলী আকবর আলী জানান, পায়রা সেতুর দক্ষিণ প্রান্তের লেবুখালী অংশে গ্রিলের ওপর মাচায় দাঁড়িয়ে কাজের সময় আকস্মিক গ্রিল ভেঙে নিচে পড়ে গেলে আনিসুল (৩২), শুকুর (১৮), হালিম (২৫) আহত হয়। আহতদের মধ্যে শুকুরের অবস্থা আশঙ্কাজনক। সুরক্ষা মেডিকেলের চিকিৎসক ডা. নয়ন জানান, আহতের প্রাথমিক চিকিৎসার পর বরিশাল শেরে-ই-বাংলা মেডিকল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আহত নির্মাণ শ্রমিকদের বাড়ি গাইবান্ধা জেলায় বলে জানা গেছে।
