মিশনে অংশ নিতে ৮০ নৌসদস্যের দেশত্যাগ

আপডেট : ২০ জুলাই ২০১৯, ০৪:০৪ এএম

জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ব্যানকন-১০ (ইউনিফিল)-এ যোগদানের উদ্দেশে নৌবাহিনীর ৮০ সদস্যের একটি দল গতকাল শুক্রবার দেশ ছেড়েছে। দলটি লেবাননে মোতায়েন নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘বিজয়’-এ যোগদান করবে।

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের বিদায় জানান বানৌজা ঈশা খাঁর অধিনায়ক কমোডর এম নিজামুল হক। এ সময় নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ও লেবাননগামী নৌসদস্যদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য জানায়। এর আগে গত ৪ জুলাই ৩০ নৌসদস্যের আরেকটি দল লেবাননে যায়।

২০১০ সাল থেকে নৌবাহিনীর যুদ্ধজাহাজ লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করে আসছে। ভূমধ্যসাগরে মাল্টিন্যাশনাল মেরিটাইম টাস্কফোর্সের সদস্য হিসেবে বর্তমানে নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘বিজয়’ ইউনিফিলে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় নিয়োজিত রয়েছে। জাহাজটি লেবাননের ভূখন্ডে অবৈধ অস্ত্র এবং গোলাবারুদ অনুপ্রবেশ প্রতিহত করতে দক্ষতার সঙ্গে কাজের পাশাপাশি লেবানিজ জলসীমায় ওই জাহাজ মেরিটাইম ইন্টারডিকশন অপারেশন, সন্দেহজনক জাহাজ ও এয়ারক্রাফটের ওপর গোয়েন্দা নজরদারি, দুর্ঘটনাকবলিত জাহাজে উদ্ধার তৎপরতা এবং লেবানিজ নৌসদস্যদের প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত