কুমিল্লা জিলা স্কুলের ১৮২ বছর পূর্তি

আপডেট : ২১ জুলাই ২০১৯, ১২:০৩ এএম

১৮২ বছর পূর্তি উৎসব উদযাপন করেছে ঐতিহ্যবাহী কুমিল্লা জিলা স্কুল। গতকাল শনিবার সকালে গৌরবের ১৮২ বছর উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করেন কুমিল্লা সদর আসনের সাংসদ আ ক ম বাহাউদ্দিন বাহার। উৎসবে অংশ নেন গত ছয়-সাত দশকের স্কুলের প্রাক্তন ছাত্র-শিক্ষক। সবার অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা কুমিল্লা নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

বাংলাদেশের খ্যাতনামা অন্যতম সুপ্রাচীন বালক বিদ্যালয় কুমিল্লা জিলা স্কুলের ১৮২ বছর পূর্তি উপলক্ষে ঢেলে সাজানো হচ্ছে বিদ্যালয় প্রাঙ্গণকে। বিদ্যালয় এলাকা লাইটিং, নান্দনিক তোরণ নির্মাণ আর সুসজ্জিতকরণ করা হয়েছে।

পরে স্কুল হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন সাংসদ আ ক ম বাহাউদ্দিন বাহার। কুমিল্লা জিলা স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সহসভাপতি মুক্তিযোদ্ধা নাজমুল হাসান পাখির সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাবেক সচিব আনোয়ার ফারুক,  জিলা স্কুলের প্রধান শিক্ষক রাশেদা আক্তার।

১৮৩৭ সালের ২০ জুলাই কুমিল্লা জেলা ম্যাজিস্ট্রেট অফিসের প্রধান করণিক হেনরি জর্জ লাইচেস্টার বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। তখন এটি কুমিল্লাা গভর্নমেন্ট স্কুল নামে পরিচিত ছিল। ১৮৩৯ সালের মে মাসে তিনি এ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে নিযুক্ত হন। ১৮৭০ সালে মৃত্যুর আগ পর্যন্ত তিনি এ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত