বিদ্যুৎ বিল ১২৮ কোটি রুপি!

আপডেট : ২১ জুলাই ২০১৯, ১১:১৪ পিএম

ভারতের উত্তর প্রদেশের এক দরিদ্র পরিবারকে এক মাসের বিদ্যুৎ বিল ধরিয়ে দেওয়া হয়েছে ১২৮ কোটি ৪৫ লাখ ৯৫ হাজার ৪৪৪ রুপি। ভুল শোধরাতে কর্র্তৃপক্ষের কাছে কয়েক দফায় আর্জি জানিয়েও কাজ হয়নি। উল্টো ওই পরিবারের বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি। উত্তর প্রদেশের হাপুরের চামরি গ্রামের দরিদ্র শামীম হাপুর জানান, বিলের ভুল সংশোধন করতে তিনি স্থানীয় বিদ্যুৎ বিভাগের কার্যালয়ে গেলেও সেখানকার কর্মকর্তারা তাকে ১২৮ কোটি রুপির বিল পরিশোধেই তাগাদা দেন। তিনি বলেন, ‘কেউ আমাদের আবেদন শোনেনি। কী করে আমরা এই টাকা দেব? যখন আমরা অভিযোগ করতে গেলাম, আমাদের বলা হলোÑ বিল শোধ না হওয়া পর্যন্ত তারা আমাদের সংযোগ চালু করতে পারবেন না। এক জায়গা থেকে আরেক জায়গায় গেছি, কিন্তু কেউই শোনেনি।’

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত