শোলাকিয়ায় জঙ্গি হামলা মামলার সাক্ষ্য আবার পিছিয়েছে

আপডেট : ২২ জুলাই ২০১৯, ১০:০৯ পিএম

কিশোরগঞ্জের অতিরিক্ত দায়রা জজ ও স্পেশাল ট্রাইব্যুনাল-২-এর বিচারক  আবদুর রহিমের আদালতে চাঞ্চল্যকর শোলাকিয়া ঈদগাহে জঙ্গি হামলা মামলার সাক্ষ্য গ্রহণের তারিখ আবারও পিছিয়েছে।

গতকাল সোমবার ওই মামলার সাক্ষ্য গ্রহণের নির্ধারিত দিন থাকলেও বাদী ইন্সপেক্টর সামছুদ্দিন সাক্ষ্য দিতে না আসায় এ তারিখ পঞ্চমবারের মতো পেছানো হলো। এই মামলার আসামি আনোয়ার হোসেন ও তামিমকে আদালতে হাজির করা হলেও বাকি তিনজন অন্যান্য মামলায় বিভিন্ন কারাগারে অবস্থান করায় তাদের হাজির করা হয়নি।

উল্লেখ্য, ২০১৬ সালের ৭ জুলাই ঈদুল ফিতরের নামাজের আগে তল্লাশিচৌকিতে তল্লাশি করার সময় সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। সন্ত্রাসীদের গুলি ও চাপাতির আঘাতে পুলিশ কনস্টেবল আনছারুল হক ও জহিরুল ইসলাম এবং এলাকার গৃহবধূ ঝর্ণা রানী ভৌমিক ও আবির হোসেন নামে এক জঙ্গি ঘটনাস্থলে নিহত হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত