রাজধানীর খামারবাড়ি মোড়ে মঙ্গলবার গভীর রাতে বোমাসদৃশ বস্তু দেখা গেছে। এলাকাটি ঘিরে রেখেছে পুলিশের বোমা নিস্ক্রিয়কারী দল।
পুলিশ জানায়, বস্তুটি আসলেই বোমা কিনা তা পরীক্ষা করে দেখতে এবং বোমা হলে সেটি নিষ্ক্রিয় করতে কাজ শুরু করেছে বোমা নিস্ক্রিয়কারী দল।
একই রাতে পল্টন এলাকায়ও বোমাসদৃশ আরেকটি বস্তু পাওয়ার খবর পাওয়া গেছে। তবে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সংশ্লিষ্ট কোনো কর্মকর্তা সেটি বোমা কিনা তা নিশ্চিত করেননি।
পল্টন থানার দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) ইমাম আরেফিন বলেন, পল্টন এলাকায় কিছু একটা হয়েছে। ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ কিছু একটা সন্দেহে সেখানে অভিযান চালাচ্ছে। তবে সেটি কি তা আমরা এখনও জানি না।
