ইয়াবাসহ ছাত্রলীগের বহিষ্কৃত নেতা ও সহযোগী গ্রেপ্তার

আপডেট : ২৪ জুলাই ২০১৯, ১১:৩৬ পিএম

রাজশাহীতে ইয়াবাসহ এক ছাত্রলীগ নেতা ও তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার সকাল ১০টার দিকে নগরীর বিনোদপুর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৮৪০টি ইয়াবা উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন ছাত্রলীগ নেতা শেখ শিহাব উদ্দীন অনিক (২৩) ও তার সহযোগী নুর ইসলাম অভি (২২)। এদের মধ্যে অনিক রাজশাহী পলিটেকনিক ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক (বহিষ্কৃত)। তিনি নগরীর চ-িপুর এলাকার বাসিন্দা। আর অভি নগরের বরেন্দ্র কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। এদিকে, রাজশাহী মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান রাজিব বলেন, শৃঙ্খলাভঙ্গের দায়ে এ বছরের শুরুর দিকেই শিহাব উদ্দীন অনিককে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। এর পর থেকে তার সঙ্গে ছাত্রলীগের কোনো সম্পর্ক নেই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত