তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, পদ্মা সেতু ও দেশের চলমান উন্নয়নের বিরোধীরা শিশু অপহরণের গুজব ছড়াচ্ছে। এসব দুষ্কৃতকারীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। গতকাল বুধবার মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
শুধু শিশু অপহরণের গুজবের ওপর ভিত্তি করে গণপিটুনিতে অনাকাক্সিক্ষত ও অত্যন্ত হৃদয়বিদারক উল্লেখ করে ড. হাছান বলেন, এ ধরনের ঘটনা বেআইনি। তিনি বলেন, যেসব দুষ্কৃতকারী এ ধরনের গুজব ছড়াচ্ছে সরকার তাদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে।
