‘সিম্বল অব রাঙ্গামাটি’ খ্যাত রাঙ্গামাটি ফিশারি সংযোগ সড়ক বাঁধ রক্ষার দাবিতে রাঙ্গামাটিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে রাঙ্গামাটি ফিশারি সংযোগ সড়ক বাঁধের ওপর ‘রাঙ্গামাটিবাসী’র উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে রাঙ্গামাটির ৩০টি সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠন অংশ নেয়।
রাঙ্গামাটির প্রবীণ সংবাদকর্মী সুনীল কান্তি দে’র সভাপতিত্বে ও ফজলে এলাহীর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন রাঙ্গামাটি পৌরসভার প্যানেল মেয়র জামাল উদ্দীন, কাউন্সিলর কালায়ন চাকমা, প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল প্রমুখ।
