একদিকে গানও চলে, আবার প্রয়োজনীয় কাজটাও হয়ে যায়। কিন্তু ইউটিউবের ক্ষেত্রে তেমনটা করা যায় না। মিনিমাইজ করে কোনোভাবেই ইউটিউবে গান শোনা যায় না। এটা অনেকেরই অভিযোগ। তবে জানেন কি, এই সমস্যারও সমাধান আছে। মানে ইউটিউব মিনিমাইজ করেও এবার অনায়াসে ফোনে অন্যান্য কাজ সারা যাবে। যা করতে হবেÑ
প্রথমে ফোনের গুগল ক্রোম ব্রাউজার থেকে ইউটিউবে পছন্দের গানের ভিডিওটি বেছে নিতে হবে।
এবার ব্রাউজারের ডানদিকের কোণের সেটিংস অপশনে যেতে হবে।
সেখানে যে ডেস্কটপ মোড অপশনটি রয়েছে, সেটিকে চালু করতে হবে।
এরপর আবার নতুন করে লোড হবে ইউটিউবের পেজটি এবং তারপর থেকে ফোনে ডেস্কটপের মতো করেই দেখাবে ইউটিউব।
এরপর থেকে পছন্দের ভিডিওটি প্লে করে, ফোনের হোম বাটনে ক্লিক করলেই, মিনিমাইজ হয়ে যাবে ইউটিউব।
যদি এরপর ব্যবহারকারীর ইউটিউবে ঢোকার প্রয়োজন হয়, তবে ফোনের নোটিফিকেশন বারটি নামালেই হবে। ওখানে ইউটিউবের ভিডিওটিকে বন্ধ করা যাবে বা ক্লিক করলে খুলে যাবে সমগ্র পেজটি।
এই পদ্ধতিতে ফোনের স্ক্রিন অব করলেও চলতে থাকবে গান। ফোন পকেটে রেখেই হেডফোনে গান শোনা যাবে ইউটিউবে এবং এতে ডেটা খরচের পরিমাণও হবে কম।
এই পদ্ধতিতে ইউটিউবে গান শুনতে শুনতেই ফেইসবুক, হোয়াটসঅ্যাপও ব্যবহার করা যাবে।
